ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেক:
  • আপডেট সময় : ০৮:১৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাকিলা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)’তে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া গৃহবধূ শাকিলা রাজশাহীর বাগমারা এলাকায় বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন। এসময় শারীরিক অবস্থার জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে মারা যান শাকিলা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা: শংকর কে বিশ্বাস জানান, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরো জানান, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে, রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়াড খোলা হবে।
উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৯জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪