ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

রামেক হাসপাতালে ছাত্রকে মারপিট করার অভিযোগ তিন আনসার সদস্যদের বিরুদ্ধে

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক হাসপাতালে ছাত্রকে মারপিট করার অভিযোগ তিন আনসার সদস্যদের বিরুদ্ধে

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তিন জন আনসার সদস্য মিলে এক কলেজ ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের পাশে মারধর করা হয় ওই ছাত্রকে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, ঘটনার পর উজ্জল হোসেন নামে এক আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার সঙ্গে আরও দুজন আনসার সদস্যের সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। ভুুক্তভোগী শিক্ষার্থীর নাম একলাস আলী। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে।

অভিযোগে একলাস আলী জানিয়েছেন, তার মামা আমিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। গত ২০ জুলাই তার মামাকে ওয়ার্ড থেকে অপারেশন থিয়েটারে নিতে হয়। এ জন্য আনসার সদস্যদের কাছে থাকা হাসপাতালের একটি ট্রলি নিয়ে যান। সেদিন নির্ধারিত সময়ের বেশি ট্রলি রাখার কারণ দেখিয়ে একলাসের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। সোমবার আমিরুল ইসলামকে অন্য আরেকটি ওয়ার্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। তাই ওয়ার্ডের নার্সরা একলাসকে ট্রলি আনতে বলেন। তখন একলাস ২০ জুলাই অতিরিক্ত টাকা নেওয়ার কথা নার্সদের জানান। এ সময় যে আনসার সদস্য অতিরিক্ত টাকা নিয়েছেন তার ছবি তুলে আনার পরামর্শ দেন দায়িত্বরত নার্স। দুপুরে একলাস আনসার স্টেশনে গিয়ে ট্রলি আনার সময় অভিযুক্ত আনসার সদস্যের ছবি তুলছিলেন। ছবি তোলার বিষয়টি বুঝতে পেরে আনসার সদস্যরা তাকে ধরেন এবং মোবাইল জব্দ করে ছবি ডিলিট করে ফেলেন।

অভিযোগে বলা হয়, আনসার সদস্যরা একলাসের পরিচয় জানতে চাইলে তিনি ছাত্র বলে জানান। এই পরিচয় জানার পরই আনসার সদস্যরা ছাত্রদের কটাক্ষ করে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। পরে তিনজন আনসার সদস্য তাকে মারধর করেন। অন্য এক সহকারী প্লাটুন কমান্ডার গিয়ে একলাসকে রক্ষা করেন। যদিও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে বলেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহমেদ বলেন, ‌‘ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। যে আনসার সদস্য খুবই অ্যাগ্রেসিভ ছিলেন তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় সে নির্দেশনা আনসারের প্লাটুন কমান্ডারকে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আরও দুজন আনসার সদস্যের ব্যাপারে অভিযোগ আছে। আমি বিষয়টির তদন্ত করাবো। আগামীকাল মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করে দেব। তারপর তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে ছাত্রকে মারপিট করার অভিযোগ তিন আনসার সদস্যদের বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪