ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম নামের ৫৮ বছর বয়সী এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী শামসুদ্দিন হাসকিং মিলের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খাইরুল ইসলাম নেকমরদ ভবানন্দপুর এলাকার মৃত নাছির উদ্দীনের ছেলে। তিনি প্রায় ৪ বছর যাবত শামসুদ্দিন হাসকিং মিলের নৈশ্য প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় মতিন মার্কেট মসজিদে ইমামতি করতেন বলে জানা গেছে।

খাইরুল ইসলামের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহালে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, শামসুদ্দিন হাসকিং মিলের দুই গেটের চারটি তালা কাঁটা দেখেছেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫