রাণীশংকৈলে বিদ্যুৎ স্পষ্টে শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ০৪:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বিদ্যুৎস্পষ্টে শিশুর মৃত্যু!
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ বছরের শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (২০ জুন) বাচোর ইউনিয়নের পূর্ব বাচোর গ্রামের বাসিন্দা শ্রীকান্ত (ডংকই) এস্পষ্টেকমাত্র মেয়ে অপর্ণা রানী (৯) বেলা ২:৩০টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনা স্হলে মারা যায়।
ঘটনা সুত্রে জানা যায়, মৃত্যু অপর্ণা রানী নিজ ঘরের টিভি দেখার জন্য মাল্টিপ্লাগে লাইন দেওয়ার সময় তার নিজের আঙ্গুল মাল্টিপ্লাগে ঢুকে গেলে সে সেখানে মৃত্যুবরণ করে। বাইরে থেকে আসা তার বাবা তখন দেখতে পায় কারেন্টে শক লেগে তার মেয়ে মেঝেতে পড়ে আছে। শিশুটির বাবা এলাকার লোকজনকে ডেকে আনলে লোকজন দেখে যে শিশুটি মৃত্যুবরণ করেছে।
এই বিষয়ে মৃত্যু অপর্ণা রানীর পিতা শ্রীকান্ত বলেন, আমার মেয়ে বাড়িতে একাই ছিল আমি বিয়ে খাইতে গেছিলাম, ঘরে এসে দেখি আমার মেয়ে ঘরের মেঝেতে পরে আছে হাতে বিদ্যুৎ শকের দাগ দেখতে পাই,স্হানীয় লোকজন সহ তাকে বাঁচানোর চেষ্টা করেলেও আমার মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুর পরিবারটিতে শোকের মাতম বইছে।
মৃত্যুর বিষয় টি বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জীতেন্দ্র নাথ রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ঘটনাটির সত্যতার নিশ্চিত করেছেন।



















