ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার রাণীনগরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মান্দায় নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ রাজশাহী অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা: ২৯ শিক্ষককে শোকজ রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে ২২ হাজারের বেশি বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি

নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনা ও সামাজিক সংগঠন রাণীনগর রাইডো আনন্দ র‌্যালিসহ নানা কর্মসূচি গ্রহণ করেন। সকাল সাড়ে ১০টায় রাণীনগর স্টেশন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

শুরুতেই বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষের অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল রাণীনগর রেলওয়ে স্টেশনের ইতিহাস উন্মোচন, ছবি প্রদর্শনী, আলোচনা সভা, সন্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান এবং সাংষ্কৃতিক পরিবেশনা।

রাণীনগর রাইডো’র শিক্ষক উপদেষ্টা দেওয়ান মতিউর রহমানের সভাপতিত্বে ও রাইডো’র সদস্য কাজী ইসতিয়াক আমিন বিশালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।

রাণীনগর রেলওয়ে স্টেশনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, রাণী এনজিও’র প্রধান নির্বাহী ফজলুল হক খাঁন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, রাণীনগর রাইডো’র প্রতিষ্ঠাকালীন সদস্য ডা. মো. রুমন হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি

আপডেট সময় : ১২:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫