ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

রাজশাহী অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা: ২৯ শিক্ষককে শোকজ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা: ২৯ শিক্ষককে শোকজ

নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রাজশাহী অঞ্চলের অধীনে কর্মরত ২৯ জন শিক্ষক-কর্মচারীকে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত থাকার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সরকারি নীতিমালা লঙ্ঘন করে একই সঙ্গে শিক্ষকতা ও বিবাহ নিবন্ধক (কাজি) হিসেবে দায়িত্ব পালন করায় গত ১৫ এপ্রিল এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আজাদুজজামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ধারা ১১.১৭ (ক) অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক আর্থিক লাভজনক পদে বা চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না।

কিন্তু তদন্তে দেখা গেছে, অভিযুক্ত ২৯ জন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা সরাসরি নীতিমালার পরিপন্থী।

শোকজপ্রাপ্তদের তালিকায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ২১ জন, নাটোর জেলার ৪ জন, নওগাঁর ১ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১ জনসহ মোট ২৯ জন রয়েছেন। এদের মধ্যে ডিগ্রি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপক, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও মৌলভী রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শোকজপ্রাপ্তদের ২০ এপ্রিলের মধ্যে মাউশি রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আদেশে সতর্ক করে বলা হয়েছে, বিধি বহির্ভূতভাবে একাধিক পদে যুক্ত থাকার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের এমপিও বাতিলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আজাদুজজামান জানান, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযুক্তদের সাত দিনের সময় দেওয়া হয়েছে এবং জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা: ২৯ শিক্ষককে শোকজ

আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬