ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

রাণীনগরে গভীর নলকূপের যন্ত্রাংশ লুটের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে গভীর নলকূপের যন্ত্রাংশ লুট

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে গভীর নলকূপের যন্ত্রাংশ লুটের অভিযোগ!

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে গভীর নলকূপের যন্ত্রাংশ লুটের অভিযোগ! নওগাঁর রাণীনগরে শেয়ার না দেওয়াকে কেন্দ্র করে একটি গভীর নলকূপের ডেলিভারি পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ লুটের অভিযোগ উঠেছে। উপজেলার আকনা মাঠে জিয়ারুল মন্ডলের গভীর নলকূপে এ লুটপাটের ঘটনা ঘটে। লুটের পর প্রতিপক্ষরা গভীর নলকূপটি দখলের জন্য তালাবদ্ধ করে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে উপজেলা সেচ কমিটির সভাপতি ইউএনও এবং রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নলকূপের মালিক জিয়ারুল মন্ডল।

অভিযোগে জানা গেছে, উপজেলার আকনা গ্রামের কৃষক জিয়ারুল মন্ডল চলতি বছরের গত ইরি-বোরো মৌসুমে সরকারি প্রকল্পের মাধ্যমে সোলার প্যানেল সৌরচালিত একটি গভীর নলকূপ নিময় অনুযায়ী বাঁশবাড়িয়া মৌজায় আকনা মাঠে স্থাপন করেন। এরই মধ্যে স্থাপনের কিছুদিন পর আকনা গ্রামের খবির শেখ, আব্দুল মজিদ মন্ডল ও বাঁশবাড়িয়ার নবাব আলীসহ কয়েকজন ওই গভীর নলকূপের শেয়ার দাবি করেন। নলকূপের মালিক জিয়ারুল তাদের শেয়ার না দেওয়ায় জিয়ারুলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে ১ আগষ্ট সাবেক ইউপি সদস্য খবিরের নেতৃত্বে প্রতিপক্ষরা প্রকাশ্যে জিয়ারুলের গভীর নলকূপের ডেলিভারি পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এরপর প্রতিপক্ষরা নলকূপে তালা দেয়।
ভুক্তভোগী গভীর নলকূপের মালিক জিয়ারুল মন্ডল জানান, প্রতিক্ষপকে নলকূপের শেয়ার না দেওয়ায় তারা আমার নলকূপে লুটপাট চালিয়েছে। আমার নলকূপটি প্রতিপক্ষরা দখল করার চেষ্টা করে যাচ্ছেন। এর প্রতিবাদ করায় আমাকে বিভিন্নভাবে তারা হুমকি-ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে আমি রাণীনগর থানায় এবং উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য খবির শেখ বলেন, আমাদের বিরুদ্ধে লুটের যে অভিযোগ করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা। নলকূপ স্থাপনের সময় জিয়ারুল নিজেই আমাদের বেশ কয়েকজনকে শেয়ার দিয়েছেন। তিনি আরও বলেন, জিয়ারুল গভীর নলকূপের পানি সেচের কোন হিসাব আমাদের দেয়নি এবং এখন আর আমাদের শেয়ার দিতে চান না। এ কারনেই বিষয়টি সমাধানের জন্য ডেলিভারি পাইপ খুলে নিয়ে এসেছি ও নলকূপে তালা দিয়েছি।
এ বিষয়ে রাণীনগর উপজেলা সেচ কমিটির সভাপতি ইউএনও শাহাদাত হুসেইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে গভীর নলকূপের যন্ত্রাংশ লুটের অভিযোগ!

আপডেট সময় : ০২:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩