রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—বিএনপির প্রার্থী রেজাউল ইলসাম রেজু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিরাট ফুটবল মাঠে এ সভা হয়।
মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (রাণীনগর–আত্রাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে রেজু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তার প্রধান অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।
সভায় প্রধান বক্তা ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, ধর্মবিষয়ক সম্পাদক মো. রাসেল সরকার ও মিরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহাদত হোসনে।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি) জাপান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।
নির্বাচনী মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















