ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা

রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

গোদাগাড়ীতে বড় ব্যবধানে এগিয়ে থেকে বিএনপি প্রার্থীকে ১,৮৮৪ ভোটে পরাজিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনের মোট ১৬০টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ফলে ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।

দুই উপজেলার ফলাফলে দেখা যায়, গোদাগাড়ী উপজেলায় মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬০ ভোট এবং তানোর উপজেলায় পেয়েছেন ৬২ হাজার ৩২৪ ভোট। এছাড়া তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ২টি।
অন্যদিকে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন গোদাগাড়ীতে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৬ ভোট এবং তানোরে পেয়েছেন ৬৫ হাজার ৬৭৪ ভোট। তার পোস্টাল ভোট ছিল ৮৯২টি।

এ ছাড়া এবি পার্টির প্রার্থী আব্দুর রহমান মুহাসেনী (ঈগল) পেয়েছেন ১ হাজার ৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আল সাআদ (মোবাইল ফোন) পেয়েছেন ৬৫০ ভোট এবং গণঅধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহান (ট্রাক) পেয়েছেন ৩৯৬ ভোট।

নির্বাচন কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটে ব্যবধান আরও বৃদ্ধি পায়। পোস্টাল ভোটে জামায়াত প্রার্থী ২ হাজার ২ ভোট এবং বিএনপি প্রার্থী ৮৯২ ভোট পাওয়ায় চূড়ান্ত ব্যবধান দাঁড়ায় ১ হাজার ৮৮৪ ভোটে।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩৭ হাজার ৯৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৪ হাজার ৯৪৯টি। এর মধ্যে গোদাগাড়ীতে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৫১ হাজার ২০৯ এবং তানোরে ৮৬ হাজার ৭৫১টি। অন্যদিকে গোদাগাড়ীতে ‘না’ ভোট ৪২ হাজার ৭৬৩ এবং তানোরে ৩২ হাজার ১৮৬টি।

ফলাফল ঘোষণার পর অধ্যাপক মুজিবুর রহমান সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান কম হওয়ায় আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। বিশেষ করে তানোরে বিএনপি এগিয়ে থাকলেও গোদাগাড়ীতে জামায়াত প্রার্থীর বড় ব্যবধানই শেষ পর্যন্ত ফল নির্ধারণে ভূমিকা রেখেছে। এ ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট সময় : ০২:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬