ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শোভা (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি মারা যান। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয় দিন ধরে শারীরিক দুর্বলতা ও বমি বমি ভাব ছিল শোভার। গত রোববার বিকেলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অত্যন্ত জটিল দেখে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। আর চলতি মৌসুমের ডেঙ্গুতে দ্বিতীয় মৃত্যু। এর আগে গত ২২ সেপ্টেম্বর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা খাতুন নামের আরও গৃহবধূর মৃত্যু হয়। ডেঙ্গুতে প্রাণ হারানো শাকিলার গ্রামের বাড়ি ছিল রাজশাহীর বাগমারা উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, সোমবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৪ জন ডেঙ্গু রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০১:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪