রাজশাহী নগরীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লা’শ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩১৪ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লা’শ উদ্ধার
রাজশাহী নগরীর নারিকেল বাড়িয়া এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি, আর পুকুরপাড়ে পাওয়া গেছে একটি লাল গামছা।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ওসি আরও বলেন, মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘটনে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।”




















