ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

রাজশাহীর বাঘাতে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘাতে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল। রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন আলাইপুর মধ্যপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩২) ও বারশত দিয়াড় গ্রামের সোহেল রানা ওরফে রানা (৩০)। সোমবার (২৬ আগস্ট) দুপুরে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, এক নারীর অগোচরেই তাঁর বাড়িতে ফেনসিডিল লুকিয়ে রেখেছিলেন সোহেল রানা ও রুবেল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান এবং সেখান থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুই আসামিকেও বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাঘাতে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪