রাজশাহীতে বাক প্র’তিবন্ধী কিশোরী ধ’র্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৯:১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩৩০ বার পড়া হয়েছে

রাজশাহীতে বাক প্র’তিবন্ধী কিশোরী ধ’র্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
মামলার পর রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
রাজশাহীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধ’র্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরের কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার দিবাগত রাতে কাটাখালী থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে একই রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে ভুক্তভোগীর মা স্থানীয় ইউনিয়ন পরিষদে যান। দুপুরে বাড়ি ফিরে তিনি দেখতে পান, অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়।
কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।




















