ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

রাজশাহীতে ফেনসিডিল সময় ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে ভারতীয় সহ আটক দুই

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ফেনসিডিল সময় ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ফেনসিডিল পাচারের সময় এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ হতে ৭৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। মঙ্গলবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে জেলা ডিবির এসআই ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো-ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি এলাকার মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে চপল আলী (৩৫)।

গ্রেফতার ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই ফেনসিডিল গুলো পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশের মাদক কারবারীরা এই ফেনসিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে, এমন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ আম গাছে উঠে অপেক্ষা করতে থাকে। ভারতীয় নাগরিক জামরুল বাংলাদেশী মাদক কারবারীদের কাছে ফেনসিডিলের বস্তাগুলো হস্তান্তর করার সময় ডিবি সদস্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তিন মাদক কারবারী পালিয়ে যায়। তবে দুইজনকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জামরুল জানায়, এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় মাদকের চালান বাংলাদেশে এনেছে। সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনতে সুবিধা হয়। সে ফেনসিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতর দিয়ে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে মাদক কারবারি চপল জানায়, সে দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ফেনসিডিল সময় ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২!

আপডেট সময় : ০৩:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩