ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার কার্যক্রমের উদ্বোধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা তাবলিগ ইজতেমা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহীতে ইজতেমার আয়োজন উপলক্ষ্যে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচনা সভা শেষে প্রশাসক মহোদয় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজেতমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা আয়োজনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলাম।

রুয়েটের প্রফেসর ড. মো: সেলিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ, থাইল্যান্ড হতে আগত জামাত, ইন্দোনেশিয়া হতে আগত জামাত, ঢাকা কাকরাইল হতে আগত জামাত, বিভিন্ন থানা হতে আগত এন্তেজামিয়া জামাত সহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামা কেরামগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪