ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জীবনের নিরাপত্তা চেয়ে এবি পার্টির প্রার্থীর আবেদন

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে জীবনের নিরাপত্তা চেয়ে এবি পার্টির প্রার্থীর আবেদন

জনপ্রিয়তা বাড়ায় নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন মুহাম্মদ সাঈদ নোমান

রাজশাহী-২ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। রোববার তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেন।

আবেদনে সাঈদ নোমান তার দল ও নির্বাচনী প্রতীকের পরিচয় তুলে ধরে দাবি করেন, একাত্তরের পর রাজশাহীতে তিনিই সবচেয়ে তরুণ প্রার্থী। তরুণ প্রার্থী হিসেবে তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নির্বাচনী মাঠে তার অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে বলেও উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বীরা তাকে নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্র করছে। তাকে এবং তার দলের নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। শহীদ ওসমান হাদীর মতো তাকেও নির্বাচনী মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আবেদনে সাঈদ নোমান আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।

কার কাছ থেকে কী ধরনের হুমকি পাচ্ছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তার ভাষ্য, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরই বিষয়টি স্পষ্ট হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, “এবি পার্টির প্রার্থীর কাছ থেকে নিরাপত্তা-সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। পাশাপাশি নির্দিষ্ট হুমকির তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে জীবনের নিরাপত্তা চেয়ে এবি পার্টির প্রার্থীর আবেদন

আপডেট সময় : ০২:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬