ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

রাজশাহীতে এক হাজার পিস ট্যা পে ন্টা ডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৪৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এক হাজার পিস ট্যা পে ন্টা ডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার পুলিশ বিশেষ অভিযানে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চর খানপুর এলাকার বাসিন্দা মো. সেলিম (২৬)। বর্তমানে তিনি কাশিয়াডাঙ্গা থানার বসরী গ্রামে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) নাদিম উদ্দীনের নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় একটি বাড়ির সামনে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ সন্ধ্যা সোয়া ৬টায় ওই এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সহযোগী একজন পালিয়ে যায়।

গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এক হাজার পিস ট্যা পে ন্টা ডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫