ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী; জশনে জুলুছে হাজারো মুসল্লির ঢল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ২৮০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুছে হাজারো মুসল্লির ঢল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী; জশনে জুলুছে হাজারো মুসল্লির ঢল!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী; জশনে জুলুছে হাজারো মুসল্লির ঢল! পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ)-উপলক্ষে রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ জশনে জুলুছ শহরে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য এই জশনে জুলুছের আয়োজন করেছে বাংলাদেশ গাউছিয়া কমিটি রাঙ্গামাটি জেলা শাখা।
শুক্রবার (৭ অক্টোবর) জুমার নামাজের পর বনরূপা জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু হয়ে কাঠালতলী, পৌরসভা, দোয়েল চত্বর, প্রেসক্লাব হয়ে রিজার্ভ বাজার জামে মসজিদে সমাপ্ত হয়। এই জুলুছে জেলার প্রত্যন্ত উপজেলা থেকেও শত শত মুসলমান যোগদান করে। নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে শত শত মুসল্লী জুলুছে যোগদান করেন।
জশনে জুলুছে নেতৃত্ব দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাওলানা আবদুল ওয়াজেদ। জুলুছ শেষে রিজার্ভ বাজার জামে মসজিদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ। জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব জসিম উদ্দিন নুরীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী, জেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি হাজী জানে আলম সওদাগর, আবদুল হালিম ভোলা সওদাগর, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, আমানতবাগ জামে মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী,
কলেজ গেইট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সুলতান মাহমুদ আল ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সেকান্দর হোসেন আল ক্বাদেরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রিয় নবীজি (দঃ)-এর শুভাগমনে আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে উর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা সুস্পষ্ট প্রমানিত। এছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে। এই জুলুছ নতুন কিছু নয়। তাই মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জুলুছ করা উত্তম কাজ। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে বলে সমাবেশে বলা হয়। আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপনে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছরই ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করা হয়ে থাকে। শুক্রবার জুমার নামাজের পর বনরূপা জামে মসজিদ থেকে জুলুছ শুরু হয়ে রিজার্ভ বাজার জামে মসজিদে এসে শেষ হয়। এসময় শত শত লোকজন কলেমা খচিত পতাকা, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে জুলুছে অংশ গ্রহণ করে। নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ(দঃ) ধ্বনিতে মূখরিত হয়ে উঠে আকাশ বাতাস। এছাড়াও মন মুগ্ধকর নাতে রাসুল(দঃ) পরিবেশন করতে থাকেন শায়েরগণ। জুলুছের সামনে ছিল শত শত মোটরসাইকেলের বিশাল বহর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী; জশনে জুলুছে হাজারো মুসল্লির ঢল!

আপডেট সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২