ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রিতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৪৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর শাখা। রোববার ১০ আগস্ট সকালে শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পিসিসিপি রাঙামাটি পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক হাবিব আল মাহমুদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়াজুল হাসান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, রাঙামাটি জেলা যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতিরা বাংলাদেশের আদিবাসী নন; বরং ইতিহাস ও গবেষণা অনুযায়ী তারা মিয়ানমার, ভারত, চীনসহ পার্শ্ববর্তী দেশ থেকে যুদ্ধে বিতাড়িত হয়ে এখানে বসতি স্থাপন করেছেন। বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী দেশে কোনো আদিবাসী নেই, কেবল ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী রয়েছে।

বক্তারা মন্তব্য করে বলেন “কাক যেমন ময়ূরের পেখম লাগালেই ময়ূর হয় না, তেমনি এই অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কখনো আদিবাসী হতে পারে না,”। তারা অভিযোগ করেন, ‘আদিবাসী’ স্বীকৃতির আড়ালে একটি পৃথক রাষ্ট্র “জুম্মলেন্ড” প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫