ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে ৫ বছরের শিশুকে ধ র্ষ ণে র দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কা’রাদ’ণ্ড পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, আহত-২ বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালপুরে পদ্মা নদীতে নৌকায় আবারও মিলল গু/লি/বি/দ্ধ মরদেহ লালপুরে ১৬ বছরের কিশোরকে ব/লা/ৎ/কা/রে/র অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯৪ বছরের বৃদ্ধের মৃত্যু লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পরিত্যক্ত ইউনিয়ন সীড স্টোর ভবন, অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ লালপুরে গ্রীন ভ্যালী পার্কে বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় মূল আসামি “আকাশ” গ্রেপ্তার

রাকসু নির্বাচনে নারী ভোটার ১১ হাজার, প্রার্থী ২৫ জন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনে নারী ভোটার ১১ হাজার, প্রার্থী ২৫ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে নারী ভোটারের সংখ্যা এক-তৃতীয়াংশের বেশি হলেও রাকসুতে নারী প্রার্থী মাত্র ২৫ জন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন; যা মোট ভোটারের ৩৯ দশমিক ১ শতাংশ। কিন্তু প্রার্থীর ক্ষেত্রে এ হার একেবারেই কম। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৮ জন। এর মধ্যে মাত্র ২৫ জন নারী, যা মোট প্রার্থীর ১০ শতাংশ। এর মধ্যে ১৪ জনই সংরক্ষিত পদের প্রতিদ্বন্দ্বী। সংরক্ষিত পদ বাদ দিলে নারী প্রার্থীর হার নেমে আসে মাত্র ৪ দশমিক ৪৫ শতাংশে।

শীর্ষ পদগুলোতে নারী প্রার্থীর উপস্থিতিও সামান্য। সহসভাপতি (ভিপি) পদে মাত্র ১, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ১, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদে ২, মহিলাবিষয়ক সম্পাদক (সংরক্ষিত) পদে ৬, মহিলাবিষয়ক সহকারী সম্পাদক (সংরক্ষিত) পদে ৮ ও নির্বাহী সদস্যপদে ১ জন প্রার্থী রয়েছেন।
অন্যদিকে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থীর মধ্যে নারী মাত্র ৮ জন, যা ১৩.৭ শতাংশ।

এবারের নির্বাচনে হল সংসদে ২৫৫টি পদের মধ্যে ছাত্রীদের ৬টি হলে ৯০টি এবং ছাত্রদের ১১টি হলে ১৬৫টি পদ রয়েছে। মেয়েদের ৯০টি পদের জন্য লড়ছেন ১৩৯ জন; এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ৩৯ জন। আর ছাত্র হলে প্রতিদ্বন্দ্বী ছিল না তিনজনের।

নারীদের উপস্থিতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘আমরা নারী শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়েছি। তবে তারা না আসতে চাইলে কিছু করার নেই।’

ফোকলোর বিভাগের অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী বলেন, নারীরা সাইবার বুলিংয়ের কারণে পিছু হটছেন, এতে যোগ্য নেত্রী হারাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সমস্যা চিহ্নিত করে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে সমাধানের চেষ্টা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান বলেন, সাইবার বুলিং সত্যিই অ্যালার্মিং ইস্যু। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তবে শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে এবং হেনস্তাকারীদের সামাজিকভাবে বর্জন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনে নারী ভোটার ১১ হাজার, প্রার্থী ২৫ জন

আপডেট সময় : ১২:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫