ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালপুরে পদ্মা নদীতে নৌকায় আবারও মিলল গু/লি/বি/দ্ধ মরদেহ লালপুরে ১৬ বছরের কিশোরকে ব/লা/ৎ/কা/রে/র অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯৪ বছরের বৃদ্ধের মৃত্যু লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পরিত্যক্ত ইউনিয়ন সীড স্টোর ভবন, অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ লালপুরে গ্রীন ভ্যালী পার্কে বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় মূল আসামি “আকাশ” গ্রেপ্তার বানেশ্বর আমবাজারে মার্কিন রাষ্ট্রদূতের সফর, খোঁজ নিলেন দাম ও বাণিজ্যের চিত্র পাটগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ

বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ বাবু প্রামানিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবু প্রামানিক দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের ফকির প্রামানিকের ছেলে।

উদ্ধার হওয়া ৫০ পুড়িয়া হেরোইনের মোট ওজন প্রায় ২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিলপাড়া এলাকায় এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিয়ে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে বাবু প্রামানিককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ওই রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া হেরোইন জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার বাবু প্রামানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৭ জুন) দুপুরে বাবু প্রামানিককে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬