মোহনপুরে বিপুল পরিমাণ মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার!
- আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

মোহনপুরে বিপুল পরিমাণ মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
মোহনপুরে বিপুল পরিমাণ মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার! রাজশাহীর মোহনপুর উপজেলায় বিপুল পরিমাণ চৌলায় মদসহ ১৫টি মাদক মামলার আসামি জেকের আলী (৪৯) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুলাই) রাতে কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডলের নেতৃত্বে এস আই ইব্রাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছী গ্রামে অভিযান চালিয়ে ৬৫০ লিটার চৌলায় মদসহ ওই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি জেকের আলী হরিদাগাছী গ্রামের মৃত আনছার সোনারের ছেলে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, জেকের আলী একজন কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহনপুর থানার ১৪ টি ও পাশের বাগমারা থানায় ১টি মোট ১৫ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।




















