ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাইয়ুম, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবু মন্ডল, ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ডা. ইকরামুল বারী টিপু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার মাধ্যমে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

শেষে ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬