ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

ভোটের আগে ও ভোটের দিন রাজশাহীতে নৌযান-যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোটের আগে ও ভোটের দিন রাজশাহীতে নৌযান-যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত পর্যন্ত কার্যকর থাকবে নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নৌযান ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট গ্রহণের আগের দিন ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকায় লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে নির্ধারিত রুটে নিয়মিত চলাচলকারী নৌযান এবং ভোটার ও সাধারণ জনগণের প্রয়োজনীয় যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

একই সময়সীমায় ট্যাক্সিক্যাব, কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে জনস্বার্থ বিবেচনায় কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী যানবাহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহনও চলাচল করতে পারবে।

এছাড়া বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে যানবাহন চলাচলের অনুমতি থাকবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং আন্তঃজেলা যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট আকারের যানবাহন ব্যবহারের অনুমতি থাকবে। একইভাবে অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীর যানবাহন ও মোটরসাইকেল চলাচল করতে পারবে।

বিটিআরসি এবং লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনকেও জরুরি সেবার আওতায় রেখে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটের আগে ও ভোটের দিন রাজশাহীতে নৌযান-যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৯:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬