ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম

বৈদ্যুতিক তারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

পুলিশের হাতে দুই চোর আটক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈদ্যুতিক তারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক:
বৈদ্যুতিক তারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার! রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৩ লাখ ২০ হাজার টাকার বৈদ্যুতিক তারসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নগরীর কাশিয়াডাংগা থানার হড়গ্রাম নগরপাড়া এলাকার সাজ্জাদ আলীর ছেলে মনিরুল ইসলাম মনি (২৭) ও চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী খয়লান এলাকার জলিল হাওলাদারের ছেলে মনজুরুল ইসলাম।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি দক্ষিণ নওদাপাড়া সিটি হাট মোড় থেকে জেলা আওয়ামীলীগের কার্যালয় পর্যন্ত দৃষ্টিনন্দন সড়ক বাতির ১৪টি পোলের ১২৬০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় তারা। যার মুল্য ১১ লাখ টাকা। এর একদিন পর রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সড়ক বাতিটি উদ্বোধন করার কথা ছিলো। এরপর গত ১৯ ফেব্রুয়ারি নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রা রেল ক্রসিং পর্যন্ত সড়ক বাতির ৪টি পোলের মোট ৩৫০ মিটার তার চুরি হয়। যার মুল্য ৩ লাখ টাকা।

এ ঘটনায় গত ২১ ফেব্রয়ারী রাসিকের বৈদ্যুতিক শাখার উপ-সহকারি প্রকৌশলী তানভির হাসান সজিব বাদি হয়ে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহদেী হাসান বলেন, রাসিকের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় চক্রের দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি মনিরুল ইসলাম মনির দেয়া তথ্যে সিটি হাট এলাকার গমের ক্ষেতের ভিতর একটি প্লাস্টিকের বস্তায় ৪৮ মিটার তার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ৩টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী খয়লান এলাকায় অভিযান চালিয়ে মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার বসত বাড়ির গোডাউন থেকে দুটি বস্তায় রাসিকের দৃস্টিনন্দন বাতির আর্থিং তার উদ্ধার হয়। তিনি আরও বলেন, বাকি বৈদ্যুতিক তার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈদ্যুতিক তারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার!

আপডেট সময় : ০৫:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩