ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

বিসিবি পরিচালক নির্বাচিত খালেদ মাসুদ পাইলটকে রাজশাহীতে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৩১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী ১০ সেপ্টেম্বর ২০২৫।

বিসিবি পরিচালক নির্বাচিত খালেদ মাসুদ পাইলটকে রাজশাহীতে সংবর্ধনা

ক্রিকেট অঙ্গনে আস্থার প্রতীক পাইলট- এখন মাঠের বাইরে ক্রিকেট উন্নয়নে লড়বেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি একই সঙ্গে বোর্ডের গুরুত্বপূর্ণ কমিটি ‘হাই পারফরম্যান্স ক্রিকেট’-এর চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন। এই দুটি দায়িত্বই প্রমাণ করে, বাংলাদেশের ক্রিকেট অঙ্গন কতটা আস্থা রেখেছে তাঁর ওপর।

এই অর্জনকে উদযাপন করতে শুক্রবার বিকেলে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। ফর্মার ক্রিকেটার অব রাজশাহী এবং সাবেক ক্রিকেটারদের সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় রাজশাহীর এই কৃতি সন্তানকে এবং মিষ্টিমুখ করানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা, ফুটবল খেলোয়াড়রা এবং অসংখ্য ভক্ত-সমর্থক।
আয়োজকদের প্রত্যাশা-আগে মাঠে দেশের জন্য লড়েছেন তিনি, এখন প্রশাসক হিসেবে ক্রিকেটের উন্নয়ন ও সাফল্যের জন্য লড়বেন মাঠের বাইরে।

খালেদ মাসুদ পাইলট বলেন, “আমি চাই ৬৪ জেলায় নিয়মিত ক্রিকেট লীগ চালু হোক। আর হাই পারফরম্যান্স প্রোগ্রামকে এমনভাবে সাজাতে চাই, যেন এখান থেকে একজন খেলোয়াড় সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলে জায়গা নিতে পারে।”

তিনি আরও জানান, রাজশাহীতে বিপিএল আয়োজনের সম্ভাবনা যাচাইয়ে শনিবার বিসিবির শীর্ষ কর্মকর্তারা রাজশাহীতে আসবেন। তারা স্টেডিয়াম, অবকাঠামো, হোটেল সুবিধাসহ প্রয়োজনীয় বিষয়সমূহ পরিদর্শন করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্যাটাগরি-৩ থেকে পরিচালক নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিসিবি পরিচালক নির্বাচিত খালেদ মাসুদ পাইলটকে রাজশাহীতে সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫