ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় সভা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে

সমন্বয় সভায় বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় সভা!

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় সভা! সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) দুপুর ২টায় শাহজাদপুর পৌর এলাকায় সীমান্ত পার্টি সেন্টারে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সভায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য মহোদয় বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত শ্রম ও নিষ্ঠার ফলে গতবছর ভর্তি পরীক্ষার কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করা সম্ভবপর হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‍্যাংকিং-এ উল্লেখযোগ্য অবস্থানে উন্নীত হয়েছে। উপাচার্য মহোদয় আরও বলেন, এভাবে যদি আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে থাকেন তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি ভিন্ন ধারার বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির প্রতি সারা বাংলাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়বদ্ধতা রয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি সোনার বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মাণ করতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য যেমন রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে চির-অম্লান রাখা, তেমনি মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করা যা মূলত মুজিব আদর্শ প্রতিষ্ঠারই প্রয়াস।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সমন্বয় সভা!

আপডেট সময় : ০৫:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩