বিবিসিএফ সহযোগিতায় পাখি শিকারের ৮শ হাত জাল উদ্ধার-পাখি অবমুক্ত!
- আপডেট সময় : ০২:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

বিবিসিএফ সহযোগিতায় পাখি শিকারের ৮শ হাত জাল উদ্ধার-পাখি অবমুক্ত!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
বিবিসিএফ সহযোগিতায় পাখি শিকারের ৮শ হাত জাল উদ্ধার-পাখি অবমুক্ত! নাটোরের নলডাঙ্গায় শ্বাসরুদ্ধকর অভিযাণে শেষে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৮শ হাত পাখি শিকারের জাল উদ্ধার ও বেশ কিছু পাখি অবমুক্ত করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিসিএফ’র একটি টিম। অভিযানকালে পাখি শিকারীরা পালিয়ে যায় এবং স্থানীয়দের সহযোগিতা পাখি শিকারের জন্য ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও বক-শালিক পাখি অবমুক্ত করা হয়। সোমবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার মাধনগরের সারভিটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন, নাটোরের বিভিন্ন এলাকার কতিপয় পাখি শিকারীরা প্রচুর পাখি হত্যা করে বাড়িতে নিয়ে গিয়ে চলে ভুড়িভোজ। তারা অভিনব কায়দায় হাজার হাজার পাখি শিকার করে বিভিন্ন বাজারে বিক্রি করে। অভিযানে কড়া নজরদাড়ি ও শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়েছে এবং এ সময় বক-শালিক পাখি অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, বন্যপ্রানী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২ অনুযায়ী-পাখি শিকার, হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় করলে, কারাদন্ড ও জরিমানার বিধান রয়েছে।




















