ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

বিএনপি নেতাকে হত্যা চেষ্টা: সাজাপ্রাপ্ত পাঁচ আসামী গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে গ্রেফতারকৃত আসামিরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতাকে হত্যা চেষ্টা: সাজাপ্রাপ্ত পাঁচ আসামী গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতাকে হত্যা চেষ্টা: সাজাপ্রাপ্ত পাঁচ আসামী গ্রেপ্তার! রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলার সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ আহম্মেদকে হত্যা চেষ্টার অভিযোগে ২০০৩ সালের ২৩ মে দুর্গাপুর থানায় সাতজনকে আসামী করে মামলা দায়ের হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ আহম্মেদের দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ১৪ ফ্রেব্রুয়ারী রাজশাহী জেলা দায়রা জজ আমলী আদালত সকল আসামীকে ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

আসামীরা আসামীপক্ষ নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে জামিন পান। আপিল শুনানী শেষে উচ্চ আদালতের আপিল বিভাগ ২০২৩ সালের ২৩ জানুয়ারী নিন্ম আদালতের রায় বহাল রেখে এবং প্রত্যেক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তারপর থেকে আসামিরা পলাতক ছিলেন।

দু্র্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের নেতৃত্বে দুর্গাপুর থানা পুলিশ পরিদর্শক নয়ন হাসানসহ সঙ্গী ফোর্স নিয়ে বুধবার দিবাগত রাতে সুখানদিঘী অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামী গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছেন, উপজেলা সুখানদিঘী গ্রামের ইছাহাক আলী, হারেজ উদ্দীন, আজাদ আলী, এনতাজ আলী ও নকিম উদ্দীন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি নেতাকে হত্যা চেষ্টা: সাজাপ্রাপ্ত পাঁচ আসামী গ্রেপ্তার!

আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩