ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

বিএনপি’র অনুষ্ঠানে সরকার পতনের দোয়া করায় ইমামকে বহিষ্কার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র অনুষ্ঠানে সরকার পতনের দোয়া করায় ইমামকে বহিষ্কার!

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বিএনপি’র অনুষ্ঠানে সরকার পতনের দোয়া করায় ইমামকে বহিষ্কার! রাজশাহীর তানোরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকিতে মোনাজাতে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি আগামীতে বিএনপি যেন ক্ষমতায় আসে এ লক্ষ্যে দীর্ঘ সময় ধরে মোনাজাতে ফরিয়াদ করেন থানা মসজিদের পেশ ঈমাম।

এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়ে। বিষয়টি থানা মসজিদের সভাপতি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামরুজ্জামান মিয়া অবগত হয়ে মাওলানা মামুনুর রশিদকে ঈমাম পদ হতে অব্যহতি দেওয়া হয়েছে।

বুধবার (১ জুন) সকাল ১১টার সময় বিষয়টি নিশ্চিত করেন মাওলানা.মামুনের ঘনিষ্টজন ডা: আব্দুল হান্নান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ মে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তানোর বিএনপির কুঠিপাড়াস্থ পার্টি অফিসে বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত ও সভা পরিচালনায় নেতৃত্ব দেন তানোর থানা মসজিদের পেশ ইমাম মামুনুর রশিদ। তার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা সদরে। পিতার নাম সাইফুদ্দিন। তিনি বেশ কয়েক বছর ধরে তানোর থানা মসজিদে ইমামতি করে আসছিল। কুঠিপাড়া মহল্লায় পরিবার নিয়ে থাকেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও বিএনপি নেতা শরিয়তুল্লাহ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী।
এবিষয়ে ঈমাম মামুনুর রশিদ বলেন, বিএনপির পার্টি অফিসে মরহুম জিয়াউর রহমানের দোয়া মাহফিলে ও আলোচনা সভায় যোগ দেওয়ার কারণে তাকে মসজিদের ইমামতি পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

তানোর থানা মসজিদের সভাপতি ওসি কামরুজ্জামান মিয়া বলেন, থানা স্টাফদের নিজস্ব অর্থায়নে মসজিদে ইমাম রাখা হয়। মসজিদ কমিটি মনে করেছেন এই ঈমাম প্রয়োজন নেই। তাই মামুনকে ঈমামের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে নতুন ঈমাম নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি’র অনুষ্ঠানে সরকার পতনের দোয়া করায় ইমামকে বহিষ্কার!

আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২