বিএনপি'র অনুষ্ঠানে সরকার পতনের দোয়া করায় ইমামকে বহিষ্কার!
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
বিএনপি'র অনুষ্ঠানে সরকার পতনের দোয়া করায় ইমামকে বহিষ্কার! রাজশাহীর তানোরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকিতে মোনাজাতে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার পাশাপাশি আগামীতে বিএনপি যেন ক্ষমতায় আসে এ লক্ষ্যে দীর্ঘ সময় ধরে মোনাজাতে ফরিয়াদ করেন থানা মসজিদের পেশ ঈমাম।
এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়ে। বিষয়টি থানা মসজিদের সভাপতি তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামরুজ্জামান মিয়া অবগত হয়ে মাওলানা মামুনুর রশিদকে ঈমাম পদ হতে অব্যহতি দেওয়া হয়েছে।
বুধবার (১ জুন) সকাল ১১টার সময় বিষয়টি নিশ্চিত করেন মাওলানা.মামুনের ঘনিষ্টজন ডা: আব্দুল হান্নান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ মে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তানোর বিএনপির কুঠিপাড়াস্থ পার্টি অফিসে বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত ও সভা পরিচালনায় নেতৃত্ব দেন তানোর থানা মসজিদের পেশ ইমাম মামুনুর রশিদ। তার বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা সদরে। পিতার নাম সাইফুদ্দিন। তিনি বেশ কয়েক বছর ধরে তানোর থানা মসজিদে ইমামতি করে আসছিল। কুঠিপাড়া মহল্লায় পরিবার নিয়ে থাকেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও বিএনপি নেতা শরিয়তুল্লাহ ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী।
এবিষয়ে ঈমাম মামুনুর রশিদ বলেন, বিএনপির পার্টি অফিসে মরহুম জিয়াউর রহমানের দোয়া মাহফিলে ও আলোচনা সভায় যোগ দেওয়ার কারণে তাকে মসজিদের ইমামতি পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।
তানোর থানা মসজিদের সভাপতি ওসি কামরুজ্জামান মিয়া বলেন, থানা স্টাফদের নিজস্ব অর্থায়নে মসজিদে ইমাম রাখা হয়। মসজিদ কমিটি মনে করেছেন এই ঈমাম প্রয়োজন নেই। তাই মামুনকে ঈমামের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে নতুন ঈমাম নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.