ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে ৫ বছরের শিশুকে ধ র্ষ ণে র দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কা’রাদ’ণ্ড পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, আহত-২ বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালপুরে পদ্মা নদীতে নৌকায় আবারও মিলল গু/লি/বি/দ্ধ মরদেহ লালপুরে ১৬ বছরের কিশোরকে ব/লা/ৎ/কা/রে/র অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯৪ বছরের বৃদ্ধের মৃত্যু লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পরিত্যক্ত ইউনিয়ন সীড স্টোর ভবন, অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ লালপুরে গ্রীন ভ্যালী পার্কে বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় মূল আসামি “আকাশ” গ্রেপ্তার

বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানির অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২২০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানির অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

অযৌক্তিক জরিমানার প্রতিবাদ; সতর্কতার আগে শাস্তি না দেওয়ার আহ্বান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’-এর নামে হয়রানি ও অযৌক্তিক জরিমানার প্রতিবাদে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বানেশ্বর বাজারের প্রায় সব ওষুধ ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভোক্তা অধিকার রক্ষার নামে নিয়মিত অভিযান চালিয়ে ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। সামান্য ত্রুটিকে ইস্যু বানিয়ে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হচ্ছে, যা তাঁদের মতে সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাঁরা আরও অভিযোগ করেন, আইন প্রয়োগের নামে এক ধরনের ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে, যা বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি করছে। এতে ব্যবসায়ীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করতে বাধ্য হচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন বানেশ্বর বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, সংস্কৃতি সম্পাদক শান্ত ও সদস্য শহিদুল ইসলাম নাদিমসহ অন্যান্যরা।

সাংগঠনিক সম্পাদক আঃ রহিম বলেন, “আমরা সাধারণ ব্যবসায়ী নই, আমাদের পেশা সেবামূলক। ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল পরিস্থিতিতেও আমরা মানুষের পাশে থাকি। আমরা প্রশাসনের প্রতিপক্ষ নই, বরং সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। তাই ছোটখাটো ভুলের জন্য প্রথমে সতর্ক করার আহ্বান জানাই।”

অন্য বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। একইসঙ্গে প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।

এদিকে, ব্যবসায়ীদের এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানির অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬