বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগ আটক-১!
- আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ১৯১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগ আটক-১!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগ আটক-১! নাটোরের বাগাতিপাড়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ভ্যানচালক আলমগীর উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া (হাজামপাড়া) গ্রামের মকছেদের ছেলে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর উপজেলার মাড়িয়া (হাজামপাড়া) গ্রামের প্রতিবন্ধী আলিমের ১১ বছরের মেয়েকে সরলতার সুযোগ নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে প্রতিবেশী আলমগীর। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে সোমবার সকালে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের দিন (১২ নভেম্বর) অভিযুক্ত আলমগীরের বাড়ির বারান্দায় তারই মেয়ের সঙ্গে খেলা করছিল প্রতিবন্ধী আলিমের মেয়ে। ঐ সময় সে জোর করে ভিকটিমকে তার শোবার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরে বাড়ি ফিরে ঘটনাটি তার মা-বাবাকে খুলে বলে ভিকটিম। বিষয়টি জানার পর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে ভিকটিমের মা বাদী হয়ে আলমগীরকে অভিযুক্ত করে সোমবার সকালে বাগাতিপাড়ায় থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এদিন দুপুরে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।
শিশুটির পিতা প্রতিবন্ধী আলিম বলেন, আমার দুটো পা নেই, আমি ভিক্ষা করে খায় সে জন্য সারাদিন প্রায় বাড়ির বাহিরে থাকি, আমার বউ সংসারের কাজের জন্য দুপুরে মাঠে যায়, শনিবার সাপ্তাহিক স্কুল ছুটির কারনে আমার মেয়ে দুপুরে বাসায় একাই ছিলো খেলার সাথি আলমগীরের মেয়ের সাথে খেলার ছলে তার বাড়িতে গেলে সে আমার মেয়ের হাত ধরে ঘরে নিয়ে গিয়ে সর্বনাশ করে। এলাকার এক প্রতিবেশি তার সাথে দেখতে পেলে বিষয় টি জানাজানি হয়ে যায়। এই বিষয়ে মেয়েকে জিজ্ঞেস করলে সে সব কিছু আমাদের জানায় এবং ইতিপূর্বেও তার সাথে এমন ধরণের কাজ হয়েছে বলেও জানা যায়।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আলমগীর নামে অভিযুক্ত এক ভ্যানচালক কে গ্রেফতার করা হয়েছে। কিছু আইনি কার্যক্রম শেষ করে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।










