ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু

বাগাতিপাড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহারকারী চিকিৎসক আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১১৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহারকারী চিকিৎসক আটক

এনএসআইয়ের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার থেকে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহারকারী এক চিকিৎসককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ‘সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে’ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া

আটক চিকিৎসকের নাম এম এ আলীম সজল। তিনি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার বাসিন্দা এবং মৃত নবাব আলীর ছেলে। অভিযানকালে তিনি নিজের ব্যবহৃত উচ্চতর ডিগ্রির বৈধতা প্রমাণে কোনো গ্রহণযোগ্য সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। বিষয়টি এনএসআইয়ের নজরে এলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের আলোকে জনস্বার্থ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহারকারী চিকিৎসক আটক

আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫