বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত পার্থর শেষ কৃতি অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০১:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৬৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত পার্থর শেষ কৃতি অনুষ্ঠিত!
বাগাতিয়াপ্রা (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত পার্থর শেষ কৃতি অনুষ্ঠিত! নাটোরের বাগাতিপাড়ায় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭) নামের এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গালিমপুর পাড়কুঠি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুশল কুমার সিংহ ওরফে পার্থ বিহারকোল বাজারের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী উৎপল কুমার সিংহের বড় ছেলে। সে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলো।
খবর পেয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, পৌর মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, জাতীয় পার্টির সভাপতি ও কাউন্সিলর আব্দুল গনি সহ আরও অনেক নের্তৃত্বস্থানীয় লোকজন ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে। শুধু তাইনয় পার্থর এই অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকা জুরে শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী প্রত্যয় কুমার রায় ও অন্যরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য গালিমপুর দূর্গা মন্দির থেকে পাশের বড়াল নদীর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে চারমাথা মোড়ে পূজায় সাজানো ডেকোরেটরের তার দুর্গার বড় প্রতিমার সাথে বেঁধে ছিড়ে যায়। এ সময় পার্থসহ আরও কয়েকজন সেখানে ছোট প্রতিমাগুলো আনতে গেলে ওই ছিড়ে যাওয়া কারেন্টের তারের সাথে তার পা লাগে। এ সময় পার্থ সেই তার হাত দিয়ে সরাতে গেলে কারেন্টের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্থানীয়রা দ্রুত সেখান থেকে পার্থকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল করিম বলেন, সন্ধ্যা সাতটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন বলে পার্থ নামে এক কিশোরকে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক ও শারীরক পর্যবেক্ষণ করে তাকে আমরা মৃত্যু হিসেবে পায়। পরে ইসিজি ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাকে মৃত ঘোষণা করি। পার্থকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয় বলে তিনি বলেন।
বাগাতিপাড়া মডেল থানার অসিসার ইনচার্জ শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সহ অন্যান্য অফিসার নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা হাসপাতালে গিয়ে মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেন। হাসপাতালের ডাক্তারের মাধ্যমে তারা নিশ্চিত হন দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র কুশন কুমার সিংহর মৃত্যু হয়েছে এবং পরিবারসহ কারই কোন অভিযোগ নাথাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি শফিউল আজম খান।
পার্থর শেষ কৃতি গালিমপুর মহা স্মশানে বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।




















