বাগাতিপাড়ায় পূজা মন্ডব পরিদর্শন করলেন পৌর মেয়র লেলিন!
- আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ২৯৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় পূজা মন্ডব পরিদর্শন করলেন পৌর মেয়র লেলিন!
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
বাগাতিপাড়ায় পূজা মন্ডব পরিদর্শন করলেন পৌর মেয়র লেলিন! শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে পূজা মন্ডব পরিদর্শন করলেন বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন। সোমবার (২৩ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহা নববীর দিনে বাগাতিপাড়া পৌর এলাকার পেড়াবাড়িয়া, মালঞ্চি বাজার ও আরজিমাড়িয়া (নওশারা) সার্বজনীন দূর্গা মন্দিরসহ পাঁকা ইউনিয়নের গালিমপুর সার্বজনীন দূর্গা মন্দিরের পূজা মন্ডব পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি প্রতিটি মন্ডবে দপ্তরের পক্ষ ও নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দুর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এবং পৌর সভার অন্তর্ভুক্ত ৩টি মন্দিরে পৌর তহবিল ও অনন্য মন্দির গুলোতে ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ আলী, ৪ নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান বাবু,৩ নং ওয়ার্ড কমিশনার নুরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড কমিশনার কুদ্দুস আলী, সংরক্ষিত আসনের কমিশনার মুর্শিদা খাতুন সহ পৌর সভার সকল স্টাফবৃন্দ।



















