ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আ/ত্ম/হ/ত্যা! রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৮:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলে যায় গ্রাম আদালতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের নাটোর সদর উপজেলার সমন্বয়কারী বিপ্লব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের বাগাতিপাড়া উপজেলা সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদসহ নিজেদের করি, টিএমএসএস, বুরো বাংলাদেশ, আরআরএফ, জাগরণী চক্র এবং এসএসএস এনজিওর কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ন্যায়ভিত্তিক সালিশ ব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে হবে। মিথ্যা মামলা ও অযথা হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গ্রাম আদালত একটি কার্যকর বিকল্প ব্যবস্থা।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ পর্যায়ের সালিশ কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করতে হবে। একই সঙ্গে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ রোধ করতে হবে। এজন্য ইউনিয়নের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬