
"অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলে যায় গ্রাম আদালতে"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের নাটোর সদর উপজেলার সমন্বয়কারী বিপ্লব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের বাগাতিপাড়া উপজেলা সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদসহ নিজেদের করি, টিএমএসএস, বুরো বাংলাদেশ, আরআরএফ, জাগরণী চক্র এবং এসএসএস এনজিওর কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ন্যায়ভিত্তিক সালিশ ব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে হবে। মিথ্যা মামলা ও অযথা হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গ্রাম আদালত একটি কার্যকর বিকল্প ব্যবস্থা।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ পর্যায়ের সালিশ কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করতে হবে। একই সঙ্গে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ রোধ করতে হবে। এজন্য ইউনিয়নের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.