ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার

বড়াইগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নায়ণ কর্তৃপক্ষের একটি গভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় রাজিব হোসেন নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ১২ আগস্ট রাতে উপজেলার শ্রীরামপুর মৌজায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বনপাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান তোতার জিম্মায় দিয়েছে। নিহত রাজিব হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, শ্রীরামপুর মৌজার বরেন্দ্র বহুমুখী উন্নায়ণ কর্তৃপক্ষের গভীর নলকূপের রাতের কোন এক সময় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় রাজিব নামের ওই যুবক। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় বিদ্যুতের তারের সাথে তার মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যেরে জিম্মায় দেয়।

ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা বলেন, মৃতদেহের পকেটে মোবাইল ফোন পাওয়া গেছে। সেই মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় সনাক্ত করাসহ সজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। স্বজনদের সাথে যোগাযোগ করা গেলে তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪