ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সং ঘ র্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সং ঘ র্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই ৪নারী ও ১ পুরুষ এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন, জাহিদুল ইসলাম ও তার স্ত্রী শেলি বেগম, শ্যালিকা ইতি বেগম, আত্মীয় সীমা খাতুন, আনোয়ারা বেগম আনু, আঞ্জুমান আরা, তার বোন আন্না খাতুন এবং মাইক্রোবাসচালক সাহাব উদ্দিন। তারা সকলেই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বাসিন্দা ছিলেন।

বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাৎ দিয়ে জানান, নিহতরা একটি হাইয়েস মাইক্রোবাসে করে কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ নারীসহ ৫জন নিহত হন। এসময় তাৎক্ষনিকভাবে কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩ টি লাশ উদ্ধার করে। এসময় জীবিত উদ্ধার করা হয় আরও ৩ জনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও এক নারীকে মৃত বলে ঘোষণা দেন ডাক্তার। অন্য দুজনকে আশংখাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এনিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ জনে দাড়িয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং মাইক্রোবাস জব্দ করে থানায় নেয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান, বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সং ঘ র্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

আপডেট সময় : ১২:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫