ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে ৫ বছরের শিশুকে ধ র্ষ ণে র দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কা’রাদ’ণ্ড পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, আহত-২ বাগাতিপাড়ায় ৫০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালপুরে পদ্মা নদীতে নৌকায় আবারও মিলল গু/লি/বি/দ্ধ মরদেহ লালপুরে ১৬ বছরের কিশোরকে ব/লা/ৎ/কা/রে/র অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৯৪ বছরের বৃদ্ধের মৃত্যু লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পরিত্যক্ত ইউনিয়ন সীড স্টোর ভবন, অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ লালপুরে গ্রীন ভ্যালী পার্কে বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় মূল আসামি “আকাশ” গ্রেপ্তার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজশাহীতে সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজশাহীতে সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র; পদ বণ্টন নিয়ে ক্ষোভ, জেলাজুড়ে উত্তাপ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের একাংশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এই ঘোষণা দেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে নতুন জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। সাইফুল ইসলামকে “আওয়ামী দোসর” দাবি করে দলের একটি অংশ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে।

ফেসবুক স্ট্যাটাসে মোতালেবের অভিযোগ
তিনি লিখেন— “এই সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদও দিয়েছেন তিনি। আমরা দেখেছি, এই ইমরান ইমনের সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সারজিস আলমকে বারবার অবগত করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।”

তিনি আরও যোগ করেন— “তার মানে সারজিস আলম নিজেও এতে জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।”

মোতালেব হোসেনের সতর্কবার্তা
যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা এখন সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে পুরো এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

বিষয়টি নিয়ে জানতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে সারজিস আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজশাহীতে সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫