পুঠিয়ার ঈদগাহ মাঠে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫!
- আপডেট সময় : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

পুঠিয়ার ঈদগাহ মাঠে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়ার ঈদগাহ মাঠে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫! রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহ মাঠের সংস্কার কাজের জন্য টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে প্রায় ১৫ আহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী সবুজ আলী বলেন, ‘সৈয়দপুর গ্রামের দুই মহল্লার লোকজন এ মাঠে ঈদের নামাজ আদায় করেন। সম্প্রতি মাঠটি সংস্কারের জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা তোলা হয়। কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান, উজ্জ্বল, জাকের মোল্লা উত্তোলনকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মাঠে দ্বন্দ্ব শুরু হয়। এরপর নামাজ শেষে দেশীয় অস্ত্র নিয়ে চিকিৎসক ফজলুর রহমানের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।
এঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল হক, সোহানুর রহমান, ঈমন, রিদয়, সানোয়ার, দেলুয়ার হোসেন, জামাল উদ্দীন, শহীদ ও সালাম।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাঠের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










