ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার

পুঠিয়ায় চি র কু ট লিখে বৈদ্যুতিক মিটার চু-রি, ফেরত পেতে লা-গে ৬ হাজার টাকা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় চি র কু ট লিখে বৈদ্যুতিক মিটার চু-রি, ফেরত পেতে লা-গে ৬ হাজার টাকা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চুরি হওয়া বিদ্যুতের মিটার ফেরত দিতে চিরকুট লিখে রেখে যায় চোরচক্র। চিরকুটে লেখা থাকে ‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ফোন করুন’। চিরকুটে থাকা নম্বরে ফোন করলে বিকাশ নম্বরে টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর পর মিটার কোথায় পাওয়া যাবে, তা বলে দেওয়া হচ্ছে। গতকাল বুধবার রাতে পুঠিয়া বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন এলাকা থেকে ১১ টি মিটার চুরি হয়। পরবর্তী সময়ে মিটারের স্থানে গিয়ে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়। সেখানে একটি ফোন নাম্বার দেওয়া এবং বলা হয় মিটারের জন্যই যোগাযোগ করুন। পরে মিটারের জন্য যোগাযোগ করা হলে বিকাশের মাধ্যমে ছয় হাজার টাকা দাবি করে। সেই সাথে ৬ হাজার টাকা পরিশোধ করলে মিটার পাওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়। বানেশ্বর ও বেলপুকুর থেকে এভাবে প্রায় ১১ টি মিটার এক রাতেই চুরির ঘটনা ঘটে।

মিটার মালিক আয়নাল হোসেন বলেন, আমার মিলে গিয়ে দেখি মিটার নেই, পরে সেখানে রাখা আছে একটি চিরকুট। সেই চিরকুটে একটি মোবাইল নাম্বার লেখা ছিল। পরে আমি সেই নাম্বারে যোগাযোগ করলে একজন আমাকে বলেন আপনার মিটারটি ফেরত পেতে হলে এই নাম্বারটিতে ৬ হাজার টাকা বিকাশ করুন তাহলে আপনার মিটারটি ফেরত পেয়ে যাবেন। আমি বাধ্য হয়ে সেই নাম্বারটিতে ৬ হাজার টাকা বিকাশ করি। পরবর্তী সময়ে আমার মিলের পাশে জঙ্গলের মধ্যে থেকে মিটারটি খুঁজতে বলে। আমি সেখানে খুঁজতে গিয়ে মিটারটি পেয়ে যাই। পরবর্তী সময়ে ওই নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ দেখায়। আমি এ বিষয়ে আজ বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করব বলে জানান এই মিটার মালিক।

আলাউদ্দিন হোসেন বলেন, শুনেছি অনেক জনের মিটার চুরি হয়েছে। টাকার বিনিময়ে মিটার ফেরত দেয়ার জন্য মোবাইল নাম্বারও রেখে গেছে। আমার বেলাও ঠিক এমনটাই ঘটেছে। যখন জানতে পারি টাকা পরিশোধ করার পরে আশেপাশে মিটার পাওয়া যাচ্ছে। তখন আমি কিছু লোকজন নিয়ে আমার মিলের আশেপাশে খোঁজা-খুঁজি করার পরে আমার মিটারটি খুঁজে পাই। আমার মত এভাবে অনেক জনই মিটার তাদের ফেরত পেয়েছে। কিন্তু প্রথম অবস্থায় যারা ফোন করেছে তাদের থেকে মিটার প্রতি ৬ হাজার করে টাকা নিয়েছে চোরচক্র।

এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে পুঠিয়া জোনাল অফিসের এ জি এম বলেন, এ বিষয়ে আমরা শুনেছি, আমরা গ্রাহকদের পরামর্শ দিয়েছি পুলিশ/র‍্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য। এছাড়াও তিনি আরও বলেন, বড় একটি চোরচক্র এই কাজগুলো করছে, সবাইকে একটু সজাগ থাকার নির্দেশও দেন তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে এখনো কেউ কোন অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ নিয়ে আসে তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় চি র কু ট লিখে বৈদ্যুতিক মিটার চু-রি, ফেরত পেতে লা-গে ৬ হাজার টাকা

আপডেট সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪