ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া থেকে এক মণ গাঁজাসহ ডালিম হোসেন নামের ৩৮ বছর বয়সী এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর একটি দল। গ্রেপ্তারকৃত মাদক কারবারি ডালিম হোসেন পুঠিয়া উপজেলার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। শনিবার (১২ অক্টোবর) দুপুরে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে উপজেলার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামের একটি আমবাগানে ৪০ কেজি গাঁজা নিয়ে দুই মাদক কারবারি অপেক্ষা করছে। এমন খবরে শুক্রবার রাত ৮ টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ওই আমবাগানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে একজন পালিয়ে যায়। তবে গাঁজাভর্তি দুটি বস্তাসহ আটক হন ডালিম।
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাপারে পুঠিয়া থানায় মাদক দ্রব্য আইনে মাদক কারবারি ডালিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪