ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুয়েলারি ব্যবসায়ীর ওপর হা’মলা, স্বর্ণালংকার ও টাকা লুট; আটক ১ গোদাগাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১ মহাদেবপুরে ইটভাটা মালিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের পবার টিসিবি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পণ্য পুড়ে ছাই রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান

পুঠিয়ায় ইউপি নির্বাচনে হেলমেট বাহিনীর হামলায় সাংবাদিকসহ আহত-৫!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ইউপি নির্বাচনে হেলমেট বাহিনীর হামলায় সাংবাদিকসহ আহত-৫!

রাজশাহী ব্যুরো:
পুঠিয়ায় ইউপি নির্বাচনে হেলমেট বাহিনীর হামলায় সাংবাদিকসহ আহত-৫! রাজশাহীর পুঠিয়ায় দুই ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলা অবস্থায় নির্বাচনী এলাকায় অজ্ঞাত হেলমেট বাহিনীর রামদার কোপে এক সাংবাদিকসহ পাঁচ ভোটার আহত হয়েছেন। এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে ভয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা।
আহতরা হচ্ছেন, সংবাদকর্মী ছদরুল ইসলাম, ভোটার আলাউদ্দীন, ফকরুল ইসলাম, আবু তাহের ও জামাল হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়।

আহত আলাউদ্দীন নামের একজন ভোটার বলেন, ধোকড়াকুল কেন্দ্রে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। অজ্ঞাত লোকজন রাস্তা থেকে ভোটারদের ফিরিয়ে দিচ্ছেন। পরে এ বিষয় আমরা চারজন ব্যক্তি প্রতিবাদ করলে ওই লোকজন আমাদের কুপিয়ে আহত করেছেন। তাঁরা হেলমেট পরিহিত ছিলেন।’
অনলাইন সাংবাদিক ছদরুল ইসলাম বলেন, রাস্তায় ভোটারদের আসতে বাধা ও মারধরের ছবি তুলতে গেলে হেলমেট পরিহিত ৫ থেকে ৬ জন ব্যক্তি এসে আমাকে বাধা দেয়। এ সময় একজন রামদা দিয়ে আমার মাথায় কোপ দেয়। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করেছেন।
এদিকে স্বতন্ত্রপ্রার্থীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন বুথে মধ্যে প্রভাব খাটাচ্ছে। বিভিন্ন রাস্তা ও মোড়গুলোতে হেলমেট পড়ে কিছু লোকজন অবস্থান করছেন। তারা অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের বাধা দিচ্ছেন। প্রার্থীরা বলছেন, এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা, পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না।
ভালুকগাছি ইউপির স্বতন্ত্রপ্রার্থী একরামূল হক বলেন, ভোর থেকেই ইউপির তেলিপাড়া, এসআরজি, ফুলবাড়ি, নন্দনপুরসহ পাঁচটি ভোটকেন্দ্র দখল নিয়েছে আওয়ামী লীগের সমর্থিত লোকজন। ভোটাররা কেন্দ্রে আসলেও তারা ভয় দেখিয়ে পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিতে বাধ্য করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার হচ্ছে না।
তিনি আরও বলেন, হেলমেট বাহিনীর লোকজন ধাকেড়াকুল এলাকায় রামদা দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেছেন। এ ঘটনার পর অনেক ভোটাররা ভয়ে আর আসছেন না কেন্দ্রে।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী আবু হায়াত বলেন, এই ইউপির বেশির ভাগ কেন্দ্র আওয়ামী লীগ প্রার্থীর লোকজন দখল করেছেন। আওয়ামী লীগ সমর্থিত দলীয় লোকজন ছাড়া কাউকে কেন্দ্রে আসতে দিচ্ছে না। এর মধ্যে কেউ এলেও ভোটের বাটন টিপছেন তাদের লোকজন।
তবে শিলমাড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। যারা কেন্দ্র দখলের অভিযোগ তুলেছেন তা মিথ্যা।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, নির্বাচনী এলাকায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ বিষয়ে একজন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়টি তদারকি করছি। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, সকালের দিকে নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুঠিয়ায় ইউপি নির্বাচনে হেলমেট বাহিনীর হামলায় সাংবাদিকসহ আহত-৫!

আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২