ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু

পারিবারিক দ্বন্দ্বে হত্যা করা হয় আমেরিকা প্রবাসী জীবনকে, গ্রেপ্তার-৬!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৫০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারিবারিক দ্বন্দ্বে হত্যা করা হয় আমেরিকা প্রবাসী জীবনকে, গ্রেপ্তার-৬!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে আমেরিকা প্রবাসী জীবনকে পারিবারিক দ্বন্দ্বেই হত্যা করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ। এর আগে রবিবার (৩১ মার্চ) ভোরে শেরপুরের ব্রহ্মপুত্র নদের প্রত্যন্ত চরাঞ্চল থেকে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন (৪৮) এর রক্তাক্ত লাশ পাওয়া যায়।এই ঘটনায় জেলা জুড়ে তোলপাড় শুরু হলে নারি সহ ৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন,সদর উপজেলার সাতপাখিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ (৬৫)। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনের ছেলে। মোবারক মোস্তাক (৩২), মনোয়ারা বেগম (৩০) মোঃ রকিব হোসেন জিহান (২০), কালু মিয়া (২৫) রুপা বেগম (২৮)।

জানা গেছে, আব্দুল হালিম জীবন একজন বাংলাদেশী বংশোদ্ভূত এবং আমেরিকান পাসপোর্টধারী দ্বৈত নাগরিক। দীর্ঘ ১৬ বছরের ঊর্ধ্বে তিনি আমেরিকায় বসবাস করে আসছেন। এদিকে গতকাল রবিবার আব্দুল হালিম জীবন এর মরদেহ উদ্ধার হওয়ার পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যেই হত্যার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার দুপুরে হত্যা রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারের তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করেন, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।ব্রিফিংয়ে তিনি জানান, আব্দুল হালিম জীবন নিঃসন্তান হওয়ায় দুই বছর পূর্বে বাংলাদেশে এসে ২ য় বিয়ে করেন।এই বিয়েসহ পারিবারিক বিষয়ে তার (আব্দুল হালিম জীবন) পিতামাতার সাথে বিরোধ সৃষ্টি হয়।জীবন ও তার স্ত্রী পিতার বিরুদ্ধে ২ টি এবং পিতা ছেলে জীবন এর বিরুদ্ধে ৪ টি মামলা করেন।একটি মামলায় জীবন এর পিতা প্রায় দেড় মাস কারাভোগ করে এক সপ্তাহ পূর্বে জামিনে আসেন।এজন্য পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে তার আমেরিকান প্রবাসী আরেক ভাইএর বন্ধু শাহিনকে দিয়ে জীবনকে শায়েস্তা করতে বলেন। শাহিন তার ব্যবসায়িক পার্টনার আব্দুর র‌উফ (সাবেক ইউপি চেয়ারম্যান) এর সাহায্য নেন। আব্দুর রউফ তার সাঙ্গপাঙ্গ কালু, ময়নাল, জিহাদ, মোবারকদের জীবনকে শায়েস্তা করতে নির্দেশ দেন। কালু তার পূর্ব পরিচিত মনোয়ারা ও রূপাকে বিষয়টি জানালে রুপা বেগম জীবন এর সাথে প্রেমের অভিনয় করে। পরে রুপা বেগম গত ৩০ মার্চ শনিবার বিকেল সারে তিনটায় জীবনকে ডেকে এনে কৌশলে আসামীদের হাতে তুলে দেয়। আসামী আব্দুর রউফ, কালু, ময়নাল, জিহাদ, মোবারক সহ জীবনকে একটি ঘরে আটকে রেখে রাত নয়টার দিকে জীবন এর মোবাইল ফোন থেকে তার স্ত্রীর নিকট ৯৩ হাজার টাকা মুক্তিপন চেয়ে অপহরনের নাটক সাজানোর চেষ্টা করে। পরে আসামীরা জীবনকে ঘটনাস্থলে ফাকা জায়গায় নিয়ে গিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে নৃশংস ভাবে হত্যা করে। এসময় ধস্তাধস্তিতে আসামী কালু ও জিয়াদ আহত হয়। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পারিবারিক দ্বন্দ্বে হত্যা করা হয় আমেরিকা প্রবাসী জীবনকে, গ্রেপ্তার-৬!

আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪