পঞ্চগড়ে রোলারের সাহায্যে মাদকদ্রব্য ধ্বংস করলেন বিজিবি!
- আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে রোলারের সাহায্যে মাদকদ্রব্য ধ্বংস করলেন বিজিবি!
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে রোলারের সাহায্যে মাদকদ্রব্য ধ্বংস করলেন বিজিবি! সর্ব উত্তরের জেলা পঞ্চগড় ভারতীয় সীমান্তঘেঁষা এই জেলা। আর বিভিন্ন সীমান্তে চোরাচালান হয়ে আসা বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিলসহ গত আট বছরে জব্দ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জুন) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে রোলারের সাহায্যে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত চোরাচালান হয়ে আসা এসব মাদকদ্রব্য আটক করে বিজিবি। এর মধ্যে এক হাজার ৬০৪ বোতল ভারতীয় ফেনসিডিল, এক হাজার ১৭ বোতল বিদেশি মদ, ৯০০টি বিভিন্ন নেশাজাতীয় ওষুধ, ৯৯৫টি নেশাজাতীয় ইনজেকশন রয়েছে। মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন, কর্নেল মো. সোহরাব হোসেন, ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তুষার কুমার ব্যানার্জীসহ বিজিবি ও পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।










