ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরীর কক্ষে দেশীয় মদ, আটক এক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরীর কক্ষে দেশীয় মদ, আটক এক

পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে ২৪ বোতল দেশীয় মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২১ জুলাই) রাতে জেলা শহরের ধাক্কামারা এলাকায় স্কুলের ক্যাম্পাসে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার করা হয়।

এসময় জাহিদুল ইসলাম বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হলেও নিরাপত্তা প্রহরী আইয়ূব আলী পালিয়ে গেছেন। মাদক ব্যবসায়ী জাহিদুলের বাড়ি জেলা শহরের কায়েত পাড়া এলাকায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পৌর খালপাড়া এলাকায় একটি বাসা থেকে ইনজেকশন জাতীয় মাদক প্যাথারিন ৪৯ পিছ, বিভিন্ন ব্যান্ডের বাটন মোবাইল ২৩ টি এবং অ্যান্ড্রয়েড ফোন ৪ টি উদ্ধার, নগদ ৪ হাজার টাকা পূর্বক জব্দ করা হয়।
পরে আটক হওয়া মাদক ব্যবসায়ী জাহিদুলকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এঘটনায় সোমবার রাতে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এতে আটক জাহিদুল, পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরী আইয়ূব আলী সহ তিনজনকে আসামী করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, আটক জাহিদুলকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সময় একজনকে আটক করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের নিরাপত্তা প্রহরীর কক্ষে দেশীয় মদ, আটক এক

আপডেট সময় : ০১:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫