পঞ্চগড়ে বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে যুবকের মৃ.ত্যু
- আপডেট সময় : ০৩:২৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে যুবকের মৃ.ত্যু
পঞ্চগড়ে পুকুরে বৈদ্যুতিক লাইট লাগাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে নূর আলম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের লস্কর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নূর আলম সদরের লস্কর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে। সে পঞ্চগড়ের একটি খাবার হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, নুর আলম বাড়ির পাশে একটি কাঁচা বাঁশের আগায় লাইট দিয়ে পুকুরের পাড়ে দিতে গিয়েছিলেন। বাঁশটি অনেক লম্বা থাকায় বৈদ্যুতিক লাইনের উপরের ১১ হাজার ভোল্টেজ এর তারের সাথে বাঁশের আগা লেগে যায়। এতে করে বিদ্যুস্পৃষ্ট হয়ে সে পুকুরের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেরি তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুর থেকে লাসটি উদ্ধার করেন। পঞ্চগড় সদর থানার এসআই মোঃ ফিরোজ বিদ্যুস্পৃষ্টে নূর আলমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।




















