ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

পঞ্চগড়ে বাসে ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৫০৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বাসে ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট

পঞ্চগড়ে দিনদুপুরে বাসযাত্রী ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট করেছে মলম পার্টির সদস্যরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে। ভুক্তভোগী আমিরুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের প্রমাণিকপাড়া গ্রামের নুরু আকন্দের ছেলে।

সেদিন সকালে তিনি গরু ব্যবসার ৮০ হাজার টাকা নিয়ে বাসে করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। গন্তব্যস্থলে নামার সময় না আসায় বাসের সুপারভাইজার খোঁজ নিতে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় সিটে বসা দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আমিরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম মাহবুব উল আলম জানান, তাকে চেতনানাশক উচ্চমাত্রায় প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসার পর তিন দিন পর সুস্থ হয়ে শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে মলম পার্টির এ চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বাসে ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট

আপডেট সময় : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫